শেকড় সন্ধানে
হৃদয়ের উষ্ণতা দিয়ে লালিত স্বপ্নগুলো
পরিপক্বতায় গড়েছে সাম্রাজ্য আপন
স্মৃতিরা নিস্প্রাণ, অবহেলিত শেকড়,
রঙিন কাচের আস্তরণে উচ্ছ্বসিত মন।
স্বপ্নরা উড়ছে উন্মাদনায় বিনিসূতায়, প্রাপ্তির ঢেকুর তুলে প্রতি চন্দ্রিমায়
কোনো ক্ষনে ক্লান্ত পরিশ্রান্ত ডানাভাংগা স্বপ্নগুলো মাটিতে লুটায়।
স্তব্ধ পৃথিবী, অপলক তাকিয়ে রয়
অতীত স্মৃতিরা মস্তিস্ক নাড়িয়ে যায়
ঝাপসা নয়নে ক্ষতবিক্ষত হৃদপিন্ডে
ভ্রান্ত চলার পরিনতির হিসাব মিলায়।
অর্জিত সকল কিছুর শেকড় খুঁজে নাও
জল ঢালো সেথায় যদি কিছু পেতে চাও।
Please follow and like us:
« সরকারি প্রকল্পে দেশের ভালো আবাসন ব্যবসায়ীদের কাজ দেয়ার পরিকল্পনা রয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ছিন্নমূল ও শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ »
