ইন্দুরকানীতে কৃষকের কলাগাছ কেটে ফেলার অভিযোগ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী গ্রামে এক কৃষকের প্রায় দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী ওই কৃষক ইন্দুরকানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইউনুস সরদার জানান, তার বাবা নুরুজ্জামান সরদার স্থানীয় আবুল কালাম নামের এক ব্যক্তির কাছ থেকে ৭ বছরের জন্য প্রায় ৪০ শতাংশ জমি লিজ নেন। এরপর থেকে তিনি সেখানে গত ৩ বছর ধরে কলা চাষ করছেন। হঠাৎ করেই বুধবার বিকেলে একই এলাকার নাসির আকন নামের এক ব্যক্তি তার বাগানের দুই শতাধিক কলা গাছ কেটে ফেলেন। কলাগাছ কাটার বিষয়ে জানতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করেন অভিযুক্ত নাসির। কিছু দিনের মধ্যেই গাছগুলোতে কলা ধরতো বলেও জানান এই কৃষক।
Please follow and like us:
« দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শীতের তীব্রতা ॥ শীতবস্ত্র কেনার হিড়িক »
