প্রধান সূচি

কাউখালীতে সার ও বীজ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

এ বছর কাউখালী উপজেলায় রবি/২০১৯-২০ মৌসুমে ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা, সূর্যমূখী শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ উদপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial