প্রধান সূচি

কাউখালীতে রেড ক্রিসেন্ট উদ্যোগে তারপুলিন বিতরণ

জেলার কাউখালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী ড্রেফ অপারেশনের আওতায় তারপুলিন (ত্রিপল) বিতরণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ তারপুলিন বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।

এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, জেলা পরিষদ সদস্য শাহাজাদা রেবেকা শাহীন চৈতি, মো. জাহাঙ্গীর হোসেন, মামুন হোসেন বাবলু জোমাদ্দার, জেলা ইউনিটের যুবপ্রধান জামিল আহম্মেদ খান, রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এনডিআরটি সদস্য তাজনুর আহম্মেদ সেয়ন্তিসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial