কাউখালীতে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারের ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুঃস্থ, অসহায় ও দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
Please follow and like us:
« জয়দেবের পাখি প্রেম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাংলাদেশের স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের রচনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী »
