প্রধান সূচি

ভান্ডারিয়ায় ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

জেলার ভান্ডারিয়া উপজেলায় বুধবার বিকেলে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান হয়েছে। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ এসব চেক বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী আসমা সুলতানা যুথি প্রমূখ।

এদিন ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial