কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’। এই স্লোগানকে সামনে রেখে জেলার কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ শনিবার উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি নজরুল ইসলাম, ওসি (তদন্ত) তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন »
