প্রধান সূচি

কাউখালীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

জেলার কাউখালীতে বিষপানে পলি আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের শহিদুল ইসলাম সোহাগের স্ত্রী।

কাউখালী থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, গৃহবধূ পলি আক্তার কাউখালীর আমরাজুড়ি গ্রামে তার পিতা লাবলু হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পলি আক্তার বিষপান করলে তাকে পরিবারের লোকজন দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করলে নেয়ার পথে পলি মারা যায়। প্রায় দু’মাস আগে পলি’র সাথে সোহাগের বিয়ে হয়। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial