ইন্দুরকানীতে আ’লীগের দু’গ্রুপের আলাদাভাবে শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন
জেলার ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপ আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন করেছে।
শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্য়ালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ নেতা সাঈদুর রহমানের নেতৃত্বে দলীয় সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সেলিম, অধ্যক্ষ শাহ আলম, তথ্য ও গবেষনা সম্পাদক বজলুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, মাহবুবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদারসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের অপর গ্রুপ উপজেলা পরিষদ সড়কের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে আলোচনা ও দোয়া মোনাজাত করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, কৃষক লীগের সভাপতি রুহুল আমিন বাঘা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান শিকদার, মোস্তফা কামালসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
