প্রধান সূচি

ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

পিরোজপুরের ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ শুরুর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এছাড়া অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, আব্দুল জলিল মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, পূর্ব ধাওয়া মাধ্যমিক মিবদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমান মজুমদার, পশারিবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র বড়াল, স্থানীয় সমাজসেবী মো. সেন্টু মোল্লা, আমির হোসেন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুছ আলী। পরে শিক্ষার্থীদের হাতে মিড ডে মিলের জন্য খাবার তুলে দেন প্রধান অতিথি।

উল্লেখ্য, এ উপজেলাসহ দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদের অসহায় দরিদ্র মেধাবীদের শিক্ষা বিস্তারের জন্য সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ১৯৯৪ সালে ব্যক্তিগতভাবে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial