প্রধান সূচি

ইন্দুরকানীতে পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানী নির্মূল ও দালাল প্রতিরোধে উঠান বৈঠক

পিরোজপুর পল্লী বিদ্যুতের সমিতির অধীনে গ্রাহক হয়রানী নির্মূলও পল্লীবিদ্যুতের দালাল প্রতিরোধে ইন্দুরকানীর বিভিন্ন পয়েন্টে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার খেজুরতলা বাজার, পত্তাশী,  ইন্দুরকানী, বালিপাড়া, চন্ডিপুর ও কলারণে পিরোজপুর পল্লীবিদ্যুত সমিতির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, আজাহারুল ইসলাম, সাংবাদিক এম. আহসানুল ছগির ও ইন্দুরকানী এলাকার পল্লী বিদ্যুতের লাইন চীপ মো. ইসলাম হোসেন প্রমুখ। বক্তারা পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানীর ব্যপারে সবাইকে সচেতন থাকার আহব্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial