প্রধান সূচি

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারেঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নবনির্মিত নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেছেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।

উদ্বোধন কালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেন, এমপি মন্ত্রী হল জনগণের কর্মচারী মালিক না, জনগণই এই দেশের মালিক।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি আরো বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

নাজিরপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তারের সভাপতিত্বে, উদ্বোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার,  নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial