প্রধান সূচি

কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সাংগঠনিক মাস পালন উপলক্ষে বুধবার সকালে নিজস্ব কার্যালয়ে কমী ও সংগঠকদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার।

সংগঠনের ঘোষনাপত্র ও গঠনতন্ত্র, সংগঠন সংহতকরনে কর্মী, সংগঠকের ভূমিকা, তরুন সংগঠকদের ভূমিকা এবং নারী আন্দোলন ও সিডও সনদ নিয়ে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এলিজা সাঈদ, মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক, সংগঠক সুলতানা নীলা, সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার। প্রশিক্ষন সম্পাদক প্রভাতী মৃধা প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial