প্রধান সূচি

কাউখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ২০

পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে  আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়কুল গ্রামে নৈকাঠী ব্রীজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আ. রহমান (৬০), দুলাল (৬০) ও সেকেন্দার আলীকে বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাফসা (২৮), জীবন সমদ্দার (৭০), চম্পা বড়াল (৩৫), শিল্পীকে (২৫) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী জানান, পিরোজপুর থেকে স্বরুপকাঠীর উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রী বাহী বাস মিরাজ পরিবহন (ঢাকা মেট্রো-জ-০৪-০৬৯৩০) পিরোজপুর-কাউখালী-গড়িয়ারপাড় আঞ্চলিক সড়কের নৈকাঠী ব্রীজ থেকে নামার পর নিয়ন্ত্রন হারিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল আহত যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial