প্রধান সূচি

কাউখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

পিরোজপুরের কাউখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোন্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মো. কাউয়ুম, যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সয়না রঘুনাথপুর ইউপির চেয়ারম্যান এলিজা সাঈদ, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাদঁ, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী দিনে কাউখালী ইউনিয়ন বনাম সয়না রঘুনাথপুর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কাউখালী ২-০ গোলে জয়লাভ করে। এই টুর্নামেন্টে নক আউট প্রদ্ধতিতে মোট ৫টি দল অংশ নিবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial