প্রধান সূচি

নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

পিরোজপুরে জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলিজা সাঈদ এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন অসীম এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি মিলনায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাংবাদিক মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial