প্রধান সূচি

চিতলমারীতে কালিদাস বড়ালের স্মরণসভা

চিতলমারীর সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা প্রয়াত এডভোকেট কালিদাস বড়ালের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তরা অবিলম্বে কালিদাস বড়ালের খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।

উল্লেখ্য, ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাটের প্রাণ কেন্দ্রে সাধনার মোড় এলাকায় এডভোকেট কালিদাস বড়ালকে কতিপয় সন্ত্রাসী গুলি করে হত্যা করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial