প্রধান সূচি

কাউখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

জেলার কাউখালীর মধ্যবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাউখালী মধ্য বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় ঢেউটিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাইদ মিঞা মনু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা জাতীয় পার্টির (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৬আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে কাউখালী মধ্যবাজারে এক অগ্নিকান্ডে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial