প্রধান সূচি

বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ভান্ডারিয়া পৌরসভার কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।

বিশেষ অতিথি ছিলেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন বাবুল, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন, শিক্ষক মো. মনির হোসেন হাওলাদার, আবুয়াল হোসেন, এমরান হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর প্রতিযোগিতামূলক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial