কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে বুধবার দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. মাহী। সে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের স্কুল শিক্ষক মাহামুদ হোসেন চুন্নুর ছেলে।
মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু মাহী মায়ের সাথে ঈদ করতে রবিবার সয়না রঘুনাথপুরের বান্নাকান্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুর ২ টার মাহী বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশের্^ বেতকা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু মাহীকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us:
« বাগেরহাটে ইলিশ বোঝাই ট্রলার ডুবি ॥ ১১ জেলে উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইঞ্জিনিয়ার পরিমলের বদলি গুঞ্জন ॥ স্বস্তি নেমেছে গ্রাহকদের মধ্যে »
