প্রধান সূচি

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা পরিষদ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক ওসি মো. কামরুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, মাহামুদ খান খোকন, সিকদার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকো শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টির জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক রবীন মূখোপাধ্যায়, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial