প্রধান সূচি

কাউখালীতে জেপি প্রার্থী এলিজা সাঈদ চেয়ারম্যান নির্বাচিত

পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী এলিজা সাঈদ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদের নারী চেয়ারম্যান নির্বাচিত হন। এলিজা সাঈদ সাইকেল প্রতীকে ভোট পান ২ হাজার ২৪৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ আনারস প্রতীকে পান ১ হাজার ৭৩৪ ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন।
এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial