প্রধান সূচি

নির্বাচনী অফিস ভাংচুর : আহত-৮

কাউখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

পিরোজপুরের কাউখালীর ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের প্রার্থী পলাশের সমার্থকদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ নিয়ে জাতীয় পার্টি (জেপি)’র সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এলিজা সাইদের সমার্থকদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সাইকেল প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হলে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮জন আহত হয় এরা হলেন- লতিফ সিকদার (৪৫), আলী হোসেন (৩২), আফতাফ উদ্দিন (২৫), স্থানীয় ইউপি সদস্য আল-আমিন (৩৪), ইউসুফ (৩০), কাওসার সিকদার (৫৫), কবীর সিকদার (৩৮), বেল্লাল (২৮) এদের  কাউখালী স¦াস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।

এদিকে বিকেলে কাউখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টি (জেপি) সয়না রঘুনাথপুরে ইউপি নির্বাচনে জাতীয়পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এলিজা সাইদকে লাঞ্চিত, নেতা-কর্মীদের উপর হামলা এবং নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ আনেন।

জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু লিখিত অভিযোগে জানান, আনারস প্রতিকের প্রার্থী গিয়াস উদ্দিন পলাশের লোকজন দুপুরে ধাবরী বাজারে প্রকাশ্য টাকা দিয়ে ভোটার ও সমার্থকদের মাঝে বিরতণ করার সময় বাঁধা দিলে আমাদের সমার্থকদের উপর হামলা চালায়। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রশাসনকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহন করে নি। উল্টো আমাদের প্রার্থীকে লাঞ্চিত করে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবী জানাচ্ছি।

এদিকে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ জানান, জেপির অভিযোগ সত্য নয়, দুপুরে বাইসাইকেল প্রতীকের বহিরাগত লোকজন ধাবরী বাজারে এসে আতর্কিতভাবে স্থানীয় ইউপি সদস্য আল-আমিনসহ আমার সমার্থকদের উপর হামলা চালায়। এতে আমার অনেক সমার্থক আহত হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, ধাবরী বাজারে দু’প্রার্থীর সমার্থকদের মাঝে সংঘর্ষ ঘটনা শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

উল্লেখ্য, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এ কারণে পদটি শূন্য হয়। আগামী ২৫ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial