প্রধান সূচি

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মা মমতাজ বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের মরহুম চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সহধর্মিনী এবং পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুদ্দিন হাওলাদার ও ব্যবসায়ী মো. সালাউদ্দিন হাওলাদারের মা মমতাজ বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের হরিণপালায় মরহুমের নিজ বাড়িতে কোরানখানী, জোহরবাদ স্থানীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী পিরোজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান রহমান মৃধা, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান সেলিম মাতুব্বর, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হাওরাদার, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ অংশগ্রহণ করেন। এছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মোনাজাত ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই রাত সাড়ে ১২ টার দিকে মমতাজ বেগম ইন্তেকাল করেন। এদিন রাতে তিনি চিকিৎসার জন্য বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial