প্রধান সূচি

কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে খেলা দু’টি অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে কচুয়াকাঠী সরকারি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ী দুই দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কে এম জামান, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমূখ।
বিজয়ী দল দু’টি জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে। টুর্নামেন্টে কাউখালী উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial