কাউখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের আলাদা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে রবিবার আওয়ামী লীগের দু-গ্রুপ পৃথক পৃথকভাবে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয। সভায় উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহাম্মদ কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এ কেএম আব্দুস শহীদ, এডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিঠু, গৌতম দাস, অধ্যক্ষ অলোক কর্মকার, আমিনুর রশীদ মিলটন, নাসির উদ্দিন তালুকদার প্রমূখ। এর আগে একটি র্যালী কাউখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
অপর দিকে, রবিবার সকালে দক্ষিন বাজার আওয়ামী লীগের কার্যালয়ে অপর একটি অংশের উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন বরে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাকির হোসেন তালুকদার দুলাল, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, মাসুদ কাজী, মাহমুদ খান খোকন, মঞ্জুরুল মারুফ পিয়াল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
