প্রধান সূচি

যেকোন নির্বাচন ও সাংগঠনিক কমিটি গঠনে যোগ্য নেতৃত্ব প্রয়োজন… এমপি শেখ তন্ময়

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক কমিটি গঠনে ভালো নেতাদের নেতৃত্ব নিয়ে আসতে হবে। এতে করে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীরা সহজেই জয়লাভ করতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আমি বাগেরহাটের উন্নয়নের জন্য এখান থেকে নির্বাচন করিনি। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনকে সারা দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতেই এখান থেকে নির্বাচন করেছি। আগামীতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগেরহাটে আসবে এখানের উন্নয়ন দেখতে।

রবিবার বিকেলে বাগেরহাটর জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন প্রমুখ।

ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসীর খোঁজ খবর নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial