প্রধান সূচি

কাউখালীতে গাছ বোঝাই ট্রলার আটক ॥ গ্রেফতার-১

কাউখালীর বেকুটিয়ায় নির্মানাধীন ‘কঁচা সেতুু এলাকা থেকে চোরাই করা সরকারী গাছ  বোঝাই ট্রলারসহ কানু নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কাউখালী থানার টহল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ট্রলারের মালিক সরোয়ার জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপাশা গ্রামের কানন ওরফে কানু এবং বেকুটিয়া এলাকার এনামুল হক গাছগুলো কাটানোর জন্য মিলে নিতে তার ট্রলার ভাড়া করে। ট্রলার মালিক জানেন না গাছগুলো সরকারী বা আত্মসাৎ করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। ট্রলার যাওয়ার সময় মুহিদুল মেম্বারের বাড়ীর কাছে টহল পুলিশ গাছ বোঝাই ট্রলার নিয়ে রাতের বেলা কোথায় যাও জিজ্ঞাসা করলে ট্রলারে থাকা অন্যান্য লোকজন পালিয়ে যায়। এসময় কানু দৌড়াতে না পারায় পুলিশ তাকে ও ট্রলারটি আটক করে থানায় নিয়ে যায়।  খোঁজ নিয়ে জানা গেছে বেকুটিয়া এলাকার জাফর মিয়ার বাড়ীর সামনের সড়কের ওই গাছ। গাছগুলোর মালিক ছিলেন তিনি। সরকার জমি অধিগ্রহন করে তাদের টাকা দিয়ে দিলে সড়ক বিভাগ গাছের মালিক হয়ে যায়।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ আহম্মেদ সুমন জানান, বেকুটিয়া সেতুর জন্য অধিগ্রহণকৃত জায়গার কর্তনকৃত কিছু গাছ রাতের আঁধারে চুরি করে নেওয়ার ঘটনায় কাউখালী থানায় একটি জিডি করা হয়েছে। পরবর্তীতে কাউখালী থানা পুলিশ চোরাই গাছ উদ্ধার করেছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাউখালী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, চোরাই গাছসহ কানু নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial