প্রধান সূচি

ভান্ডারিয়ায় মাদ্রাসার সুপার মহসিনের অনিয়মের শেষ নেই

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের জামেয়া ফাতিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মহসিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসায় গিয়ে দেখা যায় তার ব্যাপক অনিয়ম। একই দিনে তিনজন শিক্ষক অনুপস্থিত রয়েছে। এর মধ্যে সুপার মাওলানা মহসিন, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ভুইয়া, আঞ্জামান আরা। এরা ছুটি না নিয়েই ছুটি ভোগ করছে বলে জানা যায়। ছুটির বিষয় জানতে চাইলে সহ-সুপার জানান, তারা মৌখিক ভাবে ছুটি নিয়েছে। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সুপার সরকারি কোন নিয়ম না মেনেই চলছে তার কর্মকান্ড। এমনকি তিনি জাতীয় সঙ্গীত পরিবেশন করেন না বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে সুপারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিষ্ঠানের সভাপতির কাছে মোবাইলের মাধ্যমে ছুটির বিষয় অবহিত করে ছুটি নিয়েছি। কিন্তু কোন আবেদন করি নি। এলাকা সূত্রে আরো জানা যায় যে, কিছুদিন আগে সুপার মহসিন সরকারি বরাদ্দকৃত বই ভুয়া ছাত্রীদের নামের তালিকা তৈরী করে তাদের নামে বরাদ্দ করিয়ে উক্ত বই বিক্রি করে দিয়েছে। এছাড়াও সে ছাত্রীদের উপবৃত্তির টাকাও আত্মসাৎ করে আসছে বলে অভিযোগ রয়েছে। সুপারের অনিয়মের বিষয় শুনে সংবাদকর্মী উক্ত প্রতিষ্ঠানে গেলে সংবাদ কর্মী আসার খবর পেয়ে তিনি ক্ষিপ্ত হন। পরে সুপারের ছেলে সংবাদ কর্মীদের ০১৭৮৮৬৬১২৪৮ নম্বর দিয়ে ফোন দেয় এবং বলেন যে আমি ঢাকা উত্তরের ছাত্রলীগের সভাপতি বলছি, ‘আপনারা কেন আমার বাবার প্রতিষ্ঠানে গেছেন? আপনাদেরকে কে পাঠিয়েছে সেটা আমি জানতে চাই। তা আমার কাছে বলেন।’ এ সময় সে হুমকি দিয়ে বলে ‘আমি দেখে নিবো সংবাদ না ছাপানোর জন্য।’

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial