আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আল্লাহতালার বিধান হচ্ছে কাল কেয়ামতে তিনিই মানুষের বিচার করবেন। বিচারে কোন আপোস হবে না। যে যা কর্ম করেছে সে সেই রকম বিচার পাবে। আমরা আল্লাহতালার কাছে দোয়া করে রিজিক এবং সরল পথ চাই। সরল পথ হলো ধর্মের পথ। যে শান্তির কথা আল্লাহ বলেছেন, তাহলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের পর তাসবিহ তাহলিল পড়তে হবে ও তওবা করতে হবে। এটা যদি করি তাহলে আমরা ইনশাল্লাহ বেহেস্ত পাবো।
তিনি শুক্রবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স আয়োজিত নয় দিনব্যাপী ৬৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অবশ্যই একটি সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। যদি কোনক্রমে অতি জরুরী কাজে সে সময় অনুযায়ী কারো পক্ষে নামাজ আদায় করা সম্ভব না হয় তা হলে সেখানে কাজা নামাজ আদায় করার বিধান রয়েছে। আল্লাহতালা সব গুনাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ করবেন না। আমাদের মধ্যে ঈমানের জোর থাকতে হবে এবং নামাজ সঠিক ভাবে আদায় করতে হবে। কারণ এটি আল্লাহততালার নিয়ামত। কে বেহেস্তে বা দোজখে যাবেন সেটা নির্ধারণ করবেন এক মাত্র আল্লাহতালা।
তিনি আরও বলেন, এই ধর্মকে রক্ষা করার জন্য অনেক লড়াই, সংগ্রাম এবং যুদ্ধ হয়েছে। ইসলাম ধর্ম কায়েম করার জন্য নবী করিমসহ (সঃ) অনেক নবী এবং এক লাখের অধিক সাহাবী যুদ্ধ করেছেন তাতে বহু সাহাবী শহীদ হয়েছেন। এখনো ধর্ম রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে লড়াই সংগ্রাম অব্যাহত আছে। উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি দীর্ঘ ৩৪ বছরে আপনাদের মধ্যে কোন রাজনৈতিক আলাপ করিনি। শুধু কাজের কথা কলেছি। এই ভা-ারিয়া মানুষের উপর আল্লাহতালার বিশেষ রহমত আছে। কারন আপনারা এক আছেন। আর এই ৩৪ বছর আপনাদের মাঝে থেকে সেবা করার সুযোগ পেয়েছি এটাও আল্লাহতালার অসীম রহমত। আপনারা ঝগড়া, ফ্যাসাদ, কাইজ্জা না করে যদি ঐক্যবদ্ধ থাকেন তা হলে এই এলাকার আগামী দিনে অসমাপ্ত কাজ করা জন্য সচেষ্ট থাকবো। আল্লাহর রহমত না থাকলে কোন কিছুই করা সম্ভব নয়। কারন মানুষ কিছু সৃষ্টি করতে পারে না। যা কিছু সৃষ্টি হয়েছে তা আল্লাহ প্রদত্ত। ভা-ারিয়ার মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম করে আসছেন। আল্লাহতালা মানুষের শ্রম কখনোই বৃথা যেতে দেন না। আমরা যা কিছু খাই তা সবই আল্লাহতালার নিয়ামত। তিনি আরও বলেন, আমি আর কিছু করতে না পারলেও ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই ভা-ারিয়ায় সরকারি সাহায্য ছাড়াই বাসস্ট্যান্ডে কলেমা চত্বর নির্মাণ করতে সক্ষম হয়েছি। এখন পাক পবিত্রতার সহিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের। এটি কেউ তুলে ফেলতে পারবে না । যদি কেউ করে বা করার চেষ্টা করে তার বিচার দুনিয়াতে না হলেও আখেরাতে হবে। আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস।
এখানে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর সভাপতি ও জাতীয় পার্টি-জেপি’র ভা-ারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহ্াজ্ব মো. মনিরুল হক মনি জোমাদ্দার ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন সিকদার, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও মুসুল্লীগণ দোয়া মোনাজাতে শরিক হন।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি শনিবার বিকেলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা হাট হতে ধাওয়া ইউপি সড়কের নদমূলা হাই স্কুলের সামনে খালের উপর আরসিসি গর্ডার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর ভিটাবাড়িয়া এরশাদ সেতু হতে লক্ষ্মীপুরা বটতলা সড়ক নির্মাণ কাজ, ভান্ডারিয়া ফায়ার স্টেশন হতে ফকির বাড়ী সড়ক ভায়া জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের নির্মাণ কাজ, জামিরতলা ইউজেডআর স্টিল ব্রীজ হতে ফকির বাড়ী সড়ক ভায়া জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণ কাজ, মধ্য ভান্ডারিয়া ৭১নং জিপিএস হতে মজিদ সরদারের বাড়ী ভায়া কৃষি ক্লাব সড়ক, পূর্ব ভান্ডারিয়া ইউএনআর পাঁকা ব্রীজের রাজাপুর বর্ডার ভায়া ৭২নং উত্তর-পূর্ব ভান্ডারিয়া জিপিএস সড়ক নির্মাণ কাজ পৃথক ভাবে উদ্বোধন করেন। এছাড়া তিনি গতকাল শনিবার বিকালে ভান্ডারিয়া ইউপি অফিস-মালিয়ার হাট জিসি ভায়া ভান্ডারিয়া বাস স্ট্যান্ড সড়ক খালের উপর ১২মিটার ও ১৫ মিটার দীর্ঘ দু’টি আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ, পূর্ব ভান্ডারিয়া আরএসডি সড়ক মিয়া বাড়ী হতে ভান্ডারিয়া ইউজেডআর মিয়াবাড়ী ভায়া মুন্সীবাড়ী পাকা সড়কের সমানে খালের উপর ৩০মিটার আরসিসি গার্ডার ব্রীজ এবং বাঁশের পুল ইউজেডআর হতে উত্তর ভান্ডারিয়া ভায়া কাদের তালুকদার বাড়ী সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এলজিইডি’র এসব নির্মাণ কাজের উদ্বোধন শেষে আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। এ সময় আরও মোনাজাতে অংশ নেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ জোমাদ্দার খসরু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জেপি নেতা ইউসুফ আলী আকন, সমাজ সেবী শাহজাহান তালুকদার প্রমুখ। এসব কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়ার পৌরসভা ও গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
