কাউখালীতে ভূমি সেবা সপ্তাহ পালিত
জেলার কাউখালী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালিটি ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর, সার্ভেয়ার মো. আছাদুল্লাহ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক ভিডিও কনফারেন্স (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ভূমিসেবা সপ্তাহ পালিত »
