শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই উন্নয়ন দৃশ্যমান… জাহিদ ফারুক শামীম
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম শুক্রবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের কঁচা নদী তীরবর্তী এলাকায় পানি উন্নয়ন অধিদপ্তরের আওতায় ব্লক পাইলিং নির্মান চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। চলমান কাজের পরিদর্শনের পূর্বে প্রতিমন্ত্রীকে কাজের বিষয়ে আলোকচিত্র এবং প্রকল্পটির একটি ম্যাপ প্রদর্শনের মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে প্রাথমিক ধারণা দেয়া হয়।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই ভান্ডারিয়াসহ পিরোজপুর জেলা তথা সমগ্র দক্ষিণাঞ্চলে এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান।
তিনি আরো বলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় বিশ্বব্যংকের অর্থায়নে ৪৫২ কোটি টাকা ব্যয়ে ভেড়িবাঁধ নির্মান উন্নয়নের কাজ শেষ হলে ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে। এ কর্মসূচির আওতায় ভান্ডারিয়ার নদমুলা-চরখালী ও তেলিখালীর কঁচা নদী থেকে বলেশ্বর নদের মোহনার পূর্ব পর্যন্ত তীরবর্তী ঝড়-জলোচ্ছ্বাস কবলিত মাট ২০৯ কিলোমিটার ভেড়িবাঁধ নির্মান কাজসহ মোট ৬টি পোল্ডারে অন্তর্ভূক্ত বিভিন্ন প্রকল্প আগামী ২০২১ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এসময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালনা প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, ডেপুটি পরিচালক মো. হাবিবুর রহমান, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ওসি মো. শাহাবুদ্দিন, জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না,জেপি মনোনিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মৃধা, জেপির কেন্দ্রীয় নেতা ইউসুফ আলি আকন, শহিদুল ইসলাম খোকন সিকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, জেপির ভান্ডারিয়া উপজেলা দপ্তর সম্পাদক মোস্তফা সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
