জেলা তথ্য অফিসের উদ্যোগে কাউখালীতে প্রেস ব্রিফিং
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের আওতায় কাউখালী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরের অর্জিত সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষসমূহ, ভিশনঃ ২০৪১-এর লক্ষসমূহ, মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিংসহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন। এ সময় বর্তমান সরকারের বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে পত্রিকায় ব্যাপকভাবে প্রচার প্রচারণার জন্য উপস্থিত সকল সাংবাদিকদেরকে আহবান জানান। ব্রিফিং অনুষ্ঠানে কাউখালী উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।
