প্রধান সূচি

কাউখালী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রার্থী থেকে ভোটার সবাই এ নির্বাচনে শিক্ষার্থী। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবি সংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। ভোটের দিন গোপন ব্যালট পেপার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। আর এসব দায়িত্বই পালন করেছে খুঁদে শিক্ষার্থীরা।

কাউখালী মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২৬১ জন। বালক ১২৩ ও বালিকা ১৩৮ জন। এর মধ্যে ৩য় শ্রেনিতে ৪জন, ৪র্থ শ্রেণিতে ৬জন ও ৫ম শ্রেণিতে ৭জন করে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করেছে। নির্বাচিত ৭ জন হচ্ছে রুদ্রনীল কর নিলয়, সুমি আক্তার, জান্নাতি আক্তার, কমল মন্ডল, মাশরাফনি হোসনে আপন, অনন্দিতিা চক্রর্বতী ও আব্দুল্লাহ সালহে।

কাউখালীর হোগলা বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির জানান, নির্বাচিত সদস্যরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ ৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে।

এ ব্যাপারে কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, এবছর নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশী উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial