প্রধান সূচি

কাউখালীতে একুশে বই মেলার উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়েছে।

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক সমিতির সভাপতি গৌতম কুমার দাস, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার প্রমুখ।

মেলায় বিভিন্ন প্রকাশনীর ১২টি বইয়ের স্টল রয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। এছাড়া প্রতিদিন বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial