কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. ফজলে রহমান।
এসএমসি’র সভাপতি মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবর তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. কে. জাবিদ হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর ও স্বপন বিশ্বাস।
Please follow and like us:
« চিকিৎসা নিতে পারলো না পিয়ারা বেগম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে প্রতিবন্ধি যুবতী ধর্ষিত ॥ ধর্ষক গ্রেফতার »
