প্রধান সূচি

ইন্দুরকানীতে বৈধ ক্যালকুলেটর জব্দ করায় অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

ইন্দুরকানীতে গনিত পরীক্ষায় বৈধ ক্যালকুলেটর জব্দ করায় ফলাফল বিপর্যয়ের আশংকা। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তার শাস্তি ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। রবিবার সকালে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আয়োজনে উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন অভিভাবক মো. ফরিদ আহম্মেদ, মাহিনুর খানম, শিক্ষার্থী জাকিয়া নাহার চাঁদনী, ফারিবা আহম্মেদ এশা প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমরা বৈধ ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করি। কিন্তু দায়িত্বরত কর্মকর্তা আমাদের সকলের ক্যালকুলেটর নিয়ে যায়। আমরা প্রতিবাদ করলে বলে আমি বিসিএস ক্যাডার তোমরা কি আমার থেকে বেশি বুঝ। তার এমন অমানবিক আচরণের কারণে আমাদের ফলাফল বিপর্যয়ের আশংকা রয়েছে। তাই তারা অভিযুক্ত দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। মানববন্ধন কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

জানা যায়, শনিবার উপজেলার ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি সাব-কেন্দ্রে গনিত পরীক্ষার প্রথম ৩০ নম্বরের ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সকল পরীক্ষার্থীর বৈধ ক্যালকুলেটর নিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে ওই কর্মকর্তাকে ক্যালকুলেটর ফেরত দিতে বললে তাদে প্রায় ১৫ মিনিট সময় অতিবাহিত হয়ে যায়। দায়িত্বরত কর্মকর্তার এমন আচরণে পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে কাঙ্খিত ফলাফল না হওয়ার আশংকায় অনেক পরীক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়ে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial