প্রধান সূচি

ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় রবিবার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কলেজ কতৃপক্ষের উদ্যোগে হিন্দু ধর্ম মতে অধীক জ্ঞানের অধীষ্ঠাত্রী রাজহংসী বাহীনি বিনা পানি দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মাঘী পঞ্চমী পূর্ণিমার শুক্লা পক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠান স্থলে শনিবার রাতে মৃন্ময়ী রুপে চিন্ময়ী দেবীর প্রতিমা স্থাপন করা হয়।

সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানুযায়ী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তরা পরিচ্ছন্ন পোষাকে বিদ্যা বেদী সরস্বতী মায়ের পদ স্থলে বই, খাতা, কলন, দুধ, দইসহ অন্যান্য আনুসঙ্গীক জিনিসপত্র রাখা হয়। পরে ভাব গাঙ্গীর্জের মধ্য দিয়ে অধীক জ্ঞান লাভের আশাঁয় পুষ্প, পল্ববি হাতে করো জোড়ে ব্রাক্ষ্মনের মন্ত্র পাঠের সাথে সাথে অঞ্জলী প্রদাণ করেন ভক্তরা। অঞ্জীল প্রদান শেষে স্বশ্রদ্ধ চিত্তে শিক্ষার্থীরা খাগের কলম ললাটে ধারণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রদান করেন কলেজ শিক্ষক মানস কুমার বিশ্বাস, সপন কুমার মন্ডল, কাজল রানী বল, স্মৃতি রানী বল, শিক্ষার্থী মৃদলা সাহা, পরমা হালদার, দ্বিপান্বিতা ঘোষ, পূজা সাহা, সেতু রায়, দোলা হাওলাদার, অভিভাবক মুক্তা ভৌমিকসহ অন্যান্য ভক্তরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোশারেফ হোসেন মামুন, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, মোসাম্মৎ হাবিবা খানম, জাকির হোসেন প্রমূখ। পূজায় পৌরহিত্য করেন সন্তোষ মুখার্জী। পরে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial