প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৯০ ফুট উচ্চতার কালি পূজা

মঠবাড়িয়ায় গত শনিবার রাতে নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯০ ফুট (৬০ হাত) উচ্চতার প্রতিমা দিয়ে তিনদিন ব্যাপী কালী পূজা শুরু হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে উপজেলার আঙুলকাটা গ্রামে নির্মল ঠাকুর বাড়ির শ্রী শ্রী হরি মন্দিও অনুষ্ঠিত পূজায় দেশের দুর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এ কালি পূজাকে ঘিরে উৎসবস্থলে মেলায় পরিনত হয়েছে।

মন্দিরের পুরহিত শ্রী সন্তোষ কুমার মিস্ত্রী জানান, দীর্ঘ ২৮ বছর ধরে ঠাকুর বাড়িকে এ ঐতিহ্যবাহী কালি পূজা অনুষ্ঠিত হয়। চলবে টানা তিনদিন। প্রতিবছর প্রতিমার উচ্চতা এক হাত বাড়ানো হয়। এবছর ৯০ ফুট উচ্চতার প্রতিমা ও ৯৫ ফুট লম্বা মহাদেব প্রতিমা তৈরী করা হয়েছে।

প্রতিমা তৈরীর কারিগর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মৃৎ শিল্পী নিত্যানন্দ হালদার জানান, প্রায় আড়াই মাস ধরে ৩০ জন কারিগর মিলে এ প্রতিমা নির্মাণ করেছি।

কালি পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, পৃথিবীর সকল মানুষের রোগ মুক্তির জন্য প্রতিবছর মায়ের পূজা কওে আসছি। এই পূজাস্থলে সাত দিন ধরে কবিগান, মন্ত্রপাঠ ও শ্যামা সঙ্গীত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial