প্রধান সূচি

কাউখালীতে শীতবস্ত্র বিতরণ

কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের বেদে পল্লির নারী ও শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উত্তরবাজার উন্নয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের চত্বরে শীতার্থ এই সব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কাউখালী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেপি নেতা মোঃ তসলিম উদ্দিন চুন্নু, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, সাবেক ছাত্রনেতা পলাশ সিকদার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial