প্রধান সূচি

কাউখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ

শিশুদের মানুষিক বিকাশ এবং স্কুলের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কাউখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৫০জন শিশুর হাতে খাতা-কলম তুলে দিয়ে বরণ করে নিয়েছে। শিশুদের উৎসাহ দিতে শনিবার ওই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ শিশুবরণ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদুৎসাহী শিক্ষানুরাগী কাউখালীর আব্দুল লতিফ খসরু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, শিশুদের উৎসাহিত করতে বিদ্যালয়ে প্রতি বছর এই শিশুবরণ অনুষ্ঠান করে আসছেন। বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ শিশু পড়ালেখা করছে। চলতি বছর বিদ্যালয়ের শিশু ও প্রথম শ্রেণীতে ৫০জন শিক্ষার্থী রয়েছে। শিশুবরণ অনুষ্ঠান করার পর থেকে বিদ্যালয়ে শিশুদের ভর্তিও সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।

শিশুবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, আব্দুল লতিফ খসরু, ভারতী রানী সাহা, সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর, অভিভাবক নুপুর বেগম, পরে প্রাথমিক বিদ্যালয়ের নবগত শিক্ষার্থীদের খাতা কলম দিয়ে বরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial