কাউখালীতে ভোটের জোয়ারে ভাসছে সাইকেল ॥ মাঠে নেই বিএনপি
পিরোজপুর-২ আসনে স্বাধীনতার পর থেকে যতবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর প্রায় সবগুলোতেই জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ বছর তিনি প্রার্থী হয়েছেন ১৪দল থেকে। বাই সাইকেল প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট প্রার্থনা করছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। মিছিল-মিটিং ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন তারা। আগামী ৩০ ডিসেম্বর জয়ের ব্যাপরে আশাবাদী ১৪ দলের সমর্থকেরা।
একাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ – জাতীয় পার্টি জেপির নেতাকর্মীরা। বরাবরের মতো এবারও আসন ধরে রাখার প্রত্যয় তাদের। তবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপিও। যদিও এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় মাইকিং ছাড়া বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গনসংযোগ চালাচ্ছেন।
কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার দুই লাখ ২০ হাজার ৫৩৫ জন। এখানে ১৪ দলের মনোনীত জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এই আসন থেকে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দি¦তায় এবং পাঁচবার বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
এ ছাড়া, বিএনপির ২০ দলীয় জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবুল কালাম আজাদ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহম্মদ আব্দুল হামিদ (কাস্তে), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর রেজাউল করীম গাজী (টেলিভিশন) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
প্রতীক বরাদ্দের পর গত ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারে নামেন জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন। এরপর প্রতিদিন এ আসনের তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকায় নির্বাচনী জনসভায় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাই সাইকেল মার্কায় ভোট চান।
এ আসনের ভোটাররা জানান, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানিতে সার্বিক উন্নয়নে যে দল বা প্রার্থী কাজ করেছেন, বরাবরের মতো এবারও সেই দলের প্রার্থীদেরই বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশা তাদের।a
