প্রধান সূচি

পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসময় পিরোজপুরের আরও তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্য যে প্রকল্পগুলো উদ্বোধন করেন সেগুলো হলো পিরোজপুর জেলা কারাগার, ভান্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ এবং পিরোজপুর সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কাজ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও শিক্ষার্থী সোহানা আক্তার।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উদ্বোধনকৃত প্রকল্পগুলোর বিবরণ তুলে ধরেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি তার বক্তবের মধ্যে পিরোজপুরে একটি গ্রীড সাব ষ্টেশন নির্মান করার দাবী জানান প্রধানমন্ত্রীর কাছে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial