প্রধান সূচি

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ স্লোগানে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial