প্রধান সূচি

কাউখালীতে মাদকসেবীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্য সেবন করার অপরাধে মো. আজাদ (৩০) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজাদ কাঠালিয়া গ্রামের মো. আলীম খানের ছেলে।

শুক্রবার সকালে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার সুমী এ জরিমানার আদেশ দেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এক পুড়িয়া গাঁজাসহ আজাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial