প্রধান সূচি

Friday, October 5th, 2018

 

মঠবাড়িয়ার টিকিকাটায় মহিউদ্দিন মহারাজের কর্মী সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ গণ সংযোগ ও সভা সমাবেশ করে চলছেন। মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় তেতুলতলা বাজারে নৌকা মার্কার এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। টিকিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফবিস্তারিত পড়ুন


কাউখালীতে মাদকসেবীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে মাদকদ্রব্য সেবন করার অপরাধে মো. আজাদ (৩০) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজাদ কাঠালিয়া গ্রামের মো. আলীম খানের ছেলে। শুক্রবার সকালে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার সুমী এ জরিমানার আদেশ দেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এক পুড়িয়া গাঁজাসহ আজাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial