প্রধান সূচি

কাউখালীতে দুঃস্থ কল্যান সংস্থার মতবিনিময় সভা

কাউখালী উপজেলার ৪নং শিয়ালকাঠী ইফনিয়নে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে বুধবার সকালে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ কল্যান সংস্থার নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা এম.এ. রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, জেপি নেতা অধ্যক্ষ আব্দুস সামাদ, উপজেলা যুব সংতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, সাবেক যুগ্ন-আহবায়ক শামিম আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, সাধারন সম্পাদক শিরিন বেগম, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।

এসময় বক্তারা চিরাপাড়া পার সাতুরিয়ার দুঃস্থ নেত্রী, স্থানীয় প্রবীণ সমাজসেবীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে ও কাউখালীসহ দক্ষিণাঞ্চলে যে উন্নয়নমূলক কাজ চলছে তা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়ে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য বলা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial