প্রধান সূচি

কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উদ্বোধন

“একুশ শতকের চ্যালেজ্ঞ মোকাবেলা করি, শক্তিশালী নারী সংগঠন ও নারী আন্দোলন গড়ে তুলি” এই প্রতিপাদ্যে কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কার্যালয়ে এই সভার উদ্বোধন করেন পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, সহ-সম্পাদক সবিতা ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদিকা শামীম আরা প্রমুখ।

সভায় বক্তারা, সাংগঠনিক পক্ষ ২০১৮ উপলক্ষে কাউখালী শাখার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং তা সফল বাস্তবায়নের জন্য সকলের আহ্বান জানান। তাছাড়া পক্ষকালব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিয়ে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র আলোচনা সভার সিদ্ধান্ত ও কর্মসূচি হাতে নেওয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial