প্রধান সূচি

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং পণ্যে মোড়ক ব্যবহার না করার অপরাধে কাউখালীর দক্ষিন  বাজারে অভিযান চালিয়ে নিপা বেকারীকে ৮ হাজার টাকা, সুজন কনফেকশনারীকে ৫হাজার টাকা এবং মিজান বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial