প্রধান সূচি

কাউখালীতে জেপি’র ঈদ পূর্ণমিলনী

কাউখালী উপজেলায় সোমবার দুপুরে জাতীয়পার্টি (জেপি) ও তার অঙ্গ সংগঠন উপজেলা শাখার উদ্যোগে মানিক মিয়া কিন্ডার গার্টেনে ঈদ উল আজহা উপলক্ষে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র  সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী থানা অফিসার ইনর্চাজ মো. কামরুজ্জামান তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর তালুকদার রাজু, জেপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, জাতীয় পার্টি জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, যুব সংহতির সভাপতি মো. জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মনু, জাতীয় ছাত্র সমাজ জেপির যুগ্ম আহ্বায়ক মো. বাহাদুর, মো. শামিম, জয়দেব সমদ্দার, কাউখালী মহাবিদ্যালয় ছাত্র সমাজের সভাপতি মো. ছাব্বির আহম্মেদ, সাধরণ সম্পাদক আবু ফয়সাল প্রমুখ।

পরে দলের চেয়ারম্যান পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুঁ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial